মেজর সাদিকুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ‘গোপন বৈঠকের’ অভিযোগে দায়ের করা মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জেহাদ হোসেন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় মিরপুর ডিওএইচএস থেকে জাফরিনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

শিরোনাম