জুলাই আন্দোলনের এক বছর পার হলেও শিক্ষার মৌলিক কোনও সংস্কার হয়নি

নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই আন্দোলনের এক বছর পার হলেও শিক্ষার মৌলিক কোনও সংস্কার হয়নি।অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলো। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সময়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি শিক্ষা খাতের সংস্কারও আলোচনায় স্থান পায়।

বিগত এক বছরে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন দাবি-দাওয়া পূরণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। যদিও শিক্ষার মৌলিক কোনও সংস্কার এখনও দৃশ্যমান হয়নি। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নেওয়া হলেও প্রায় বছরজুড়ে শিক্ষাঙ্গনে ছিল অস্থিরতা।

শিরোনাম