সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক- ৫

গাজীপুর প্রতিনিধিঃ
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক- ৫।গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করার কথা জানিয়েছেন বাসন থানার ওসি শাহিন খান। তবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএিমপির) উপ-কমিশনার (এসি) রবিউল ইসলাম জানান, এখন (বিকাল ৫টা) পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ফুটেজে দেখা যাওয়া সন্ত্রাসীরা হলেন, চান্দনা চৌরাস্তা (চান্না) এলাকার কেটু মিজান, তার সহযোগী শাহ জামাল, বুলেট ও সুজন। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বলে তাদের দাবি। এই হত্যার ঘটনায় সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। দ্রুত বিচার ও খুনিদের গ্রেফতারের দাবি উঠেছে সর্বস্তর থেকে।

শিরোনাম