সাভারে বেআইনি ছাঁটাইকৃত শ্রমিকদের আইনগত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
সাভারের একটি তৈরি পোশাক কারখানায় বেআইনি ছাঁটাইকৃত শ্রমিকদের আইনগত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কারখানাটির ভুক্তভোগী শ্রমিকরা। গতকাল দুপুরে সাভারের আশুলিয়ার ইউনিকর্ন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কিছু শ্রমিক ফ্যান্টাসি কিংডমের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

আয়োজিত মানববন্ধন থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আইনগত পাওনাদি পরিশোধ না করে টালবাহানা করেছেন। এ ছাড়া কর্তৃপক্ষ জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করছে না। তাই পাওনাদি পরিশোধের দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি।

শিরোনাম