সিংড়ায় কবুতর চুরির দায়ে কিশোরকে পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধিঃ
কবুতর চুরির দায়ে কিশোরকে পিটিয়ে হত্যা।নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গতকাল বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আকরাম উপজেলার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান জানান, গত এক সপ্তাহ আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যায় আকরাম। গতকাল দুপুরে ফের চুরি করতে গেলে তাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম