ঝিনাইদহে স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-১৫

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে স্কুল কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গতকাল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিএনপি’র আহতরা হলেন,কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ। জামায়াতের আহতরা হলেন- জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মণ্ডল, তোতা মিয়া ও সফর আলী। তারা সকলেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

শিরোনাম