তুচ্ছ ব্যাপার নিয়ে যুবক খু*ন,গ্রেফতার-২

গাজীপুর প্রতিনিধিঃ
তুচ্ছ ব্যাপার নিয়ে যুবক খু*ন,গ্রেফতার-২।গাজীপুরের শ্রীপুরে উড়ালসেতুর নিচে ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে জুয়েল (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক তরুণ ও কিশোরকে গ্রেফতার এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।শনিবার (৯ আগস্ট) ভোররাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এলাকার বাসিন্দা। পুলিশ তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। গ্রেফতারকৃতরা হলো,ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা-বাইশামুল (আমতল) গ্রামের নূরুল আমীনের ছেলে রবিন (২০) ও এক কিশোর।

শিরোনাম