বাবার বিশ্ববিদ্যালয় দখল নিলো পুত্র!

স্টাফ রিপোর্টারঃ
বাবার বিশ্ববিদ্যালয় দখল নিলো পুত্র!বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) পরিচালনা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে বাবা ও ছেলে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মকবুল আহমেদ খান তার ছেলের বিরুদ্ধে জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি পরিবর্তন ও দখলে নেওয়ার অভিযোগ করেছেন। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের রেজিস্ট্রারের কাছে এ নিয়ে অভিযোগপত্র জামা দিয়েছেন তিনি। তবে অভিযোগে তিনি ছেলে আহমেদ ফরহাদ খান তানিমের নাম উল্লেখ করেননি।

অন্যদিকে, পরিবর্তিত ট্রাস্টি বোর্ড অবৈধভাবে উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, বাবা ও ছেলের মধ্যে তৈরি হওয়া বিরোধে যাতে বিশ্ববিদ্যালয়টির ক্ষতি না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাস্টি যদি বৈধ না হয় তাহলে কীভাবে ভিসি নিয়োগ বৈধ হতে পারে? এসব খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিরোনাম