সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি কিশোরগঞ্জেরে ইটনায় গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি কিশোরগঞ্জেরে ইটনায় গ্রেফতার।গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৯ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার ইটনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির জানান, শহীদুল হত্যাকাণ্ডের পর ইটনায় পালিয়ে গিয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। পরে তাকে করিমগঞ্জের বালিখলা এলাকায় র‍্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়। র‍্যাব-১ এর সদস্যরা শহীদুলকে গাজীপুরে নিয়ে যাচ্ছেন। সেখানে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হতে পারে।

শিরোনাম