সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আরো দুই জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আরো দুই জন গ্রেফতার।গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজনের নাম শাহজালাল (২৫) ও মো. ফয়সাল হাসান । শাহজালাল কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে।

শুক্রবার দিবাগত রাতে তাকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া হতে গ্রেপ্তার করা হয়। শাহজালাল সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শিরোনাম