সিলেটে যুবদল কর্মী খুন

সিলেট প্রতিনিধিঃ
যুবদল কর্মী খুন।সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে রনি হোসাইন (৩০) নামে এক যুবদল কর্মীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরে এ ঘটনা ঘটে।

এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর জড়িত থাকার অভিযোগ উঠেছে। পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে।

শিরোনাম