গাজীপুরে ৮ টুকরো লাশের পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার, আটক-২

গাজীপুর প্রতিনিধিঃ
৮ টুকরো লাশের পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার, আটক-২।গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো পরিবহন শ্রমিক অলি মিয়ার (৩৫) মাথাবিহীন আট টুকরো লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন,সাদেক ও বাপ্পী। সাদেককে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করে র‌্যাব ও বাপ্পীকে টঙ্গী পশ্চিম থানার গাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাদেকের বাসার ছাদ থেকে অলি মিয়ার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। নিহত অলি মিয়া নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি টঙ্গী এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী শাহানা আক্তার এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন। আজমেরী পরিবহনের হেলপার ছিলেন।

শিরোনাম