টানা ১৫ দিন ধরে ‘বরিশাল ব্লকেড’কর্মসূচি,ভোগান্তি চরমে

বরিশাল প্রতিনিধিঃ
টানা ১৫ দিন ধরে ‘বরিশাল ব্লকেড’কর্মসূচি,ভোগান্তি চরমে।আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। বরিশাল ‎শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ‎সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন করছেন তারা। টানা ১৫ দিনের মতো চলছে ব্লকেড কর্মসূচি।

এদিকে, আন্দোলনের বিরোধিতা করে পরিবহন শ্রমিকরাও দিয়েছেন ধর্মঘটের হুমকি। সব মিলিয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজ ‎‎রোববার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়কের নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

শিরোনাম