বিএনপির সম্মেলনে পলকের ভগ্নিপতির গান গাওয়া নিয়ে সোস্যাল মিডিয়া তোলপাড়

নিজস্ব প্রতিনিধি,রাজশাহী থেকেঃ
রাজশাহীতে বিএনপির মঞ্চে নিয়মিত পারফর্ম করছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। বিএনপির অনুষ্ঠান হলেই গান গাওয়ার জন্য ডাক পড়ছে গৌরবের। এ নিয়ে বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্ট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন গৌরব। সবশেষ রবিবার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের মঞ্চেও তাকে গান পরিবেশন করতে দেখা গেছে।

রবিবার রাজশাহীর মাদ্রাসা ময়দান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মহানগর বিএনপির সম্মেলনের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। এ নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শিরোনাম