ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিনিধিঃ
গণপিটুনিতে প্রাণ গেল ২ জনের ।রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কুশা ইউনিয়নের ঘনিরাম পুরের নগেন চন্দ্রের ছেলে রুপলাল দাস (৪৫) ও তার ভাগনি জামাই মিঠাপুকুর উপজেলার ছরান বালুয়াচর গ্রামের মনি লালের ছেলে প্রদীপ দাস (৫০)। রুপলাল দাস জুতা সেলাইয়ের কাজ করতেন। আর প্রদীপ দাস ভ্যান চালাতেন।

তারাগঞ্জ থানার ওসি ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শিরোনাম