অন্য দেশের জাহাজকে ধাওয়া করতে গিয়ে দুই চীনা জাহাজের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ
অন্য দেশের জাহাজকে ধাওয়া করতে গিয়ে দুই চীনা জাহাজের সংঘর্ষ।দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো একটি জাহাজকে ধাওয়া করার সময় চীনের দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফিলিপিনো কোস্টগার্ড কর্মকর্তাদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সোমবার (১১ আগস্ট) চীনা কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি জাহাজের মধ্যে এই সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফিলিপিনো কোস্ট গার্ড কমোডর জেই তারিয়েলা জানান, বিতর্কিত দ্বীপ এলাকা স্কারবরো শোলে জেলেদের মধ্যে সহায়তা বিতরণের সময় চীনা কোস্ট গার্ডের দিক থেকে ঝুঁকিপূর্ণ এক পদক্ষেপ নেওয়া হয়। এসময় বাহনটির সামনের ডেকে গুরুতর ক্ষতি হয়।

শিরোনাম