জেনেভা ক্যাম্পে মাদক ব্যাবসা নিয়ে সংঘর্ষ, নিহত-১,গ্রেফতার-২

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
জেনেভা ক্যাম্পে মাদক ব্যাবসা নিয়ে সংঘর্ষ, নিহত-১,গ্রেফতার-২।রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আবারও মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২২) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। তারা হলো বশির বাবুর্চি (৪০), মদিনা (২০) ও ফায়জান (২৫)।

সোমবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য নিহত শাহ আলমের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে। তারা হলো ফয়সাল (২৫) ও সেলিম (২৪)। তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি জব্দ করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শিরোনাম