চাঁদপুরে চাচার হাতে প্রাণ গেলো ভাতিজার, গ্রেফতার-২

চাঁদপুর প্রতিনিধিঃ
চাচার হাতে প্রাণ গেলো ভাতিজার, গ্রেফতার-২।চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশ পাঠানোর টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাচা হাসান গাজীর (৪০) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ভাতিজা বাহার হোসেন বাবু (২৩)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত বাবুর বাবা রৌশন গাজী (৫৫) ও বড় ভাই আরমান হোসেন গাজী (২৭)। ঘটনায় অভিযুক্ত চাচা হাসান ও তার ছেলে সাকিলকে (২৩) পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান।

শিরোনাম