প্রাইভেটকার থেকে যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টারঃ
প্রাইভেটকার থেকে যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় মিলেছে।রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেটকার থেকে যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় মিলেছে। দুই জনেরই বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। উদ্ধার হওয়া লাশ দুটি গাড়িটির চালক জাকির হোসেন (২৬) ও তার সহযোগী মিজানের (৩৮)। জাকির হোসেন চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা ও মিজান একই উপজেলার ২ নং রামনারায়নপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল হাফিজের ছেলে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে জানিয়ে রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য দুই জনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

শিরোনাম