গাজীপুর প্রতিনিধিঃ
সাংবাদিক তুহিন হত্যা মামলার আরো ১ আসামি গ্রেফতার।গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার জড়িত থাকার অভিযোগে সর্বশেষ আসামি আরমানকে গ্রেফতার করেছে করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (ডিসি, ক্রাইম-উত্তর) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় শুক্রবার (৮ আগস্ট) সকালে নিহত সাংবাদিকের বড় ভাই সেলিম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনী সর্বশেষ আসামিসহ ৮ জনকে গ্রেফতার করলো।