গাইবান্ধা প্রতিনিধিঃ
অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত-৩,আহত-৭।গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাযাত্রী শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা-বাবা, চালকসহ সাত জন যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি এলাকার মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামের মোকছেদ মিয়ার ১৯ দিন বয়সী ছেলে রাফি; গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) এবং রাজাহার ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে নুরুন্নবী সরকার (৫০)। পেশায় মুহুরি নুরুন্নবীকে দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।