বক্তব্য শেষে ‘জয় বাংলা’বলায় পুলিশে সোপর্দ

বরিশাল প্রতিনিধিঃ
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল শহরের নথুল্লাবাদে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সরোয়ার তালুকদার।

প্রত্যক্ষদর্শী তামিম নামে এক আন্দোলনকর্মী বলেন, সরোয়ার তালুকদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের কথাও বলেছেন। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।আরেকজন কর্মী বলেন, তিনি আওয়ামী লীগের কোনও পদধারী কি না জানি না। তবে তিনি আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন।

শিরোনাম