ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করা হলো এমবিবিএস শিক্ষার্থীর লাশ

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেল থেকে শরিফা ইয়াসমিন সৌমা নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা আড়াইটার দিকে মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া শরিফা ইয়াসমিন সৌমা খুলনার খালিশপুর গ্রামের তায়েদুর রহমানের মেয়ে। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান,এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম