শিবচরে বিএনপির উপর আওয়ামী লীগের হামলা,আহত-২০

মাদারীপুর প্রতিনিধিঃ
শিবচরে আওয়ামী লীগের হামলায় বিএনপি’র ২০ নেতাকর্মী আহত। মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ নিয়ে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় বিএনপি’র ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে লিফলেট নিয়ে বের হন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। এ সময় উপজেলার বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করেন তারা। পরে ফেরার পথে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের লোকজনের সঙ্গে প্রথমে বিএনপি’র নেতাকর্মীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিএনপি’র নেতাকর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এ সময় ৫ জনকে কুপিয়ে জখমসহ আহত করা হয় অন্তত ২০ জনকে। ভাঙচুর করা হয় ৫টি মোটরসাইকেল। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম