চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতির পদ স্থগিত

পটুয়াখালী প্রতিনিধিঃ
জেলা মহিলা দলের সভাপতির পদ স্থগিত।পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমাকে চাঁদাবাজি, দখলবাজিসহ শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডের জন্য পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এ আদেশ ১২ই আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। এ ব্যাপারে আফরোজা বেগম সীমা জানান, আমি কোনো চিঠি পাই নাই, তবে ফেসবুকে দেখেছি।

শিরোনাম