জাফলংয়ে পাথর লুট ঠেকাতে বিজিবি-পুলিশেরে নিরাপত্তা জোরদার

সিলেট প্রতিনিধিঃ
জাফলংয়ে পাথর লুট ঠেকাতে বিজিবি-পুলিশেরে নিরাপত্তা জোরদার । পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীর আশপাশ থেকে পাথর লুট ঠেকাতে যৌথভাবে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি-পুলিশ। ইতোমধ্যে জাফলং থেকে লুট হওয়া ২ হাজার ঘটফুট পাথর উদ্ধার করে সেগুলো যথাস্থানে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে যৌথ এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,অভিযান চালিয়ে লুট হওয়া ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করতে পেরেছি। অভিযান চলবে। বিজিবি-পুলিশ যৌথভাবে টহলসহ রিাপত্তা জোরদার করা হয়েছে।

শিরোনাম