ডিইউজের উদ্বেগ ও প্রতিবাদ,৩১ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা

সংবাদ জমিন ডেস্কঃ
ডিইউজের উদ্বেগ ও প্রতিবাদ,৩১ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা। ঘটনার এক বছরেরও বেশি সময় পর ৩১ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়ের করায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মিঞা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্রমূলক মামলা চলতে থাকলে কখনই ভয়ের সংস্কৃতি দূর হবে না।

শিরোনাম