১৮ হাজার বস্তা সিমেন্টরে বস্তা নিয়ে মেঘনায় জাহাজডুবি
চাঁদপুর প্রতিনিধিঃ
১৮ হাজার বস্তা সিমেন্টরে বস্তা নিয়ে মেঘনায় জাহাজডুবি। চাঁদপুরের মেঘনা নদীর দোকানঘর এলাকায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ চাঁদতারা-৮ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় ওই জাহাজে থাকা ৮ জন নাবিক স্থানীয় জেলেদের সহায়তায় প্রাণে রক্ষা পায়। এ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর পৌনে ৫টায়।
চাঁদতারা-৮ জাহাজের মাস্টার মামুন শেখ জানান, মুন্সীগঞ্জের মুক্তারপুরে অবস্থিত শাহ সিমেন্ট কারখানা থেকে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে যশোর যাওয়ার পথে রাতে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় জাহাজটি নোঙর করে রাখা হয়। তার পাশে জামান নামের আরেকটি জাহাজও নোঙর করা ছিল। আজ ভোর সাড়ে ৪টায় তারা যশোরের উদ্দেশে রওনা করলে মেঘনার তীব্র স্রোতে পাশের জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বাঁয়ে কাত হয়ে তাদের জাহাজটি মালামালসহ ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ৮ জন নাবিককে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।