নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধ্বসে প্র্রাণ গেল তিন শ্রমিকের

নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধ্বসে প্র্রাণ গেল তিন শ্রমিকের।নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকায় বিএডিসি ফার্মের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পলাশাটি গ্রামের ছাদেক মিয়ার ছেলে মো. দিপু মিয়া (৪০), মৌগাতী ইউনিয়নের হাটখোলা বাজার এলাকার হলুদআটি গ্রামের শামছু উদ্দীনের ছেলে মো. হান্নান মিয়া (৪০), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের ছালাম (৪০)।

শিরোনাম