টাঙ্গাইল প্রতিনিধিঃ
জুয়ার আসর থেকে বিএনপির দুই নেতাসহ আটক-৩৫।টাঙ্গাইলে জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ৪৯ হাজার ৪১০ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও দুটি খালি মদের বোতল জব্দ করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) মধ্যরাতে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কালিবাড়ি এলাকার রক্ষিত বিশ্বজিৎ, শাহ আলম খান মিঠু, দিঘুলিয়ার জসিম উদ্দিন, বাঘিলের গোলাম মাওলা, থানাপাড়ার শাহিন আহমেদ, আবু জাফর খান বিশ্বাস, বেতকার মো. আব্দুর রশিদ, আকুর টাকুর পাড়ার মঈন খান, করটিয়ার মোস্তফা কামাল, সাবালিয়া এলাকার বিশ্বনাথ ঘোষ, একে এম মাসুদ, বেতকার শিপন, মহব্বত আলী বিশ্বাস, বেতকার আশিকুর রহমান, রফিক, আখতারুজ্জামান, বেপারীপাড়ার এস এম ফরিদ আমিন, কবির হোসেন, আদালত পাড়ার মোশারফ উদ্দিন, রফিকুল, বিশ্বজিৎ, হাসান আলী, ঘারিন্দা এলাকার হাবিল উদ্দিন, আকুর টাকুরপাড়ার জাহিদ, থানা পাড়ার প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দোহা, পাড় দিঘলিয়ার সাদেকুর, কাজিপুরের সেলিম, আদালত পাড়ার শাহ আলম, সিরাজুল, আদি টাঙ্গাইলের শফিক, আশেকপুর এলাকার আরমান ও ছয়আনি পুকুর পাড় এলাকার শামসুল হক।