উখিয়া সীমান্ত থেকে উদ্ধার করা হলো ৪ লাখ ৮০ হাজার ইয়াবা

টেকনাফ প্রতিনিধিঃ
উখিয়া সীমান্ত থেকে উদ্ধার করা হহলো ৪ লাখ ৮০ হাজার ইয়াবা।কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তবর্তী পালংখালী কাটাখাল এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আটটার দিকে পালংখালী সীমান্তে অভিযানে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত আটটার দিকে মিয়ানমার দিক থেকে সাত জন ব্যক্তি মাছের ঘেরের সরু রাস্তা বেয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। ওই সময় পাচারকারীরা চারটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

শিরোনাম