এনসিপির শুরুতেই হোঁচট,নেতারা দুষছেন ‘মিডিয়া ট্রায়ালকে’

নিজস্ব প্রতিনিধিঃ
এনসিপির শুরুতেই হোঁচট,নেতারা দুষছেন ‘মিডিয়া ট্রায়ালকে’। দেশজুড়ে জুলাই পদযাত্রায় মানুষের ব্যাপক উপস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাই ফুরফুরে মেজাজে ঢাকায় ফেরেন নাহিদ, আখতার ও হাসনাত-সারজিসরা।

তবে আগস্টের শুরু থেকে নানা কারণে দলটি বিতর্কের মুখে পড়েছে। বিশেষ করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ব্যক্তিগত কারণ দেখিয়ে একাধিক নেতার পদত্যাগ, চাঁদাবাজির অভিযোগ ও বহিষ্কার, জুলাই ঘোষণাপত্র পাঠের দিন পাঁচ শীর্ষ নেতার কক্সবাজার ভ্রমণ ও কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে নেতাকর্মীদের কম উপস্থিতি—এসব বিষয় এনসিপিকে ইমেজ সংকটে ফেলেছে কিনা, রাজনৈতিক মহলে এমন প্রশ্ন উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও হচ্ছে নানা আলোচনা।

শিরোনাম