ঢাকার মিরপুর মডেল থানার সামনে লাশ নিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার মিরপুর মডেল থানার সামনে লাশ নিয়ে বিক্ষোভ । রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়ার (২৫)। বুধবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ আগস্ট) কেয়ার স্বামী সিফাত আলীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন স্বজনরা। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সিফাত।

কেয়া হত্যার প্রতিবাদ এবং তার সন্তানদের মায়ের স্বজনদের কাছে হস্তান্তর ও পুলিশের অসহযোগিতার অভিযোগে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কেয়ার মরদেহ নিয়ে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেন তার স্বজনরা।

অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, সন্তানদের বিষয়ে আমাদের হাতে আইনি ক্ষমতা সীমিত। দুই পক্ষ একসঙ্গে বসলে সমাধান সম্ভব।

শিরোনাম