বনানীতে যুবক খুনের ঘটনায় ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জেরে ঢাকার বনানী এলাকার একটি ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামে ৩১ বছরের এক যুবককে খুনের দায়ে চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।আসামিরা হলেন,মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) এবং আরাফাত ইসলাম ফাহিম (২৭)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ চার সন্দেহভাজন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নিচে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিরোনাম