মানিকগঞ্জে আ’লীগ নেতার খামার থেকে গরু লুট

মানিকগঞ্জ প্র্রতিনিধিঃ
মানিকগঞ্জে আ’লীগ নেতা উজ্জলের খামার থেকে গরু লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো: উজ্জল হোসেনের খামারে বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ১০-১৫ জনের সশস্ত্র একটি দল খামারে প্রবেশ করে। খামারের কর্মচারী লিটন,শ্যাম মিয়া ও মুকুলকে জিম্মি করে প্রায় ১৫ লাখ টাকার পাঁচটি অস্ট্রেলিয়ান গরু নিয়ে পিকআপযোগে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী টের পেলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি।

শিরোনাম