রাজধানীতে পানির ট্যাংকে নেমে প্রাণ গেল ৩ জনের,আহত-১

ঢাকা প্রতিনিধিঃ
পানির ট্যাংকে নেমে প্রাণ গেল ৩ জনের,আহত-১। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে কাজ করতে নেমে তিন জন মারা গেছেন। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান,মৃত শ্রমিকরা ভবনের নির্মাণকাজে যুক্ত ছিলেন। কাজ করার সময় বৈদ্যুতিক যন্ত্রপাতিও সঙ্গে ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক কোনও তার লিকেজ হয়ে ট্যাংকে পড়ে ছিল। এতে এ দুর্ঘটনা ঘটে।

শিরোনাম