নি‌খোঁজ সাবেক সাব-রেজিস্ট্রারের লাশ বিল থেকে উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নি‌খোঁজ সাবেক সাব-রেজিস্ট্রারের লাশ বিল থেকে উদ্ধার করেছে পুরিশ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরি পানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে তিনি নি‌খোঁজ ছিলেন বলে পরিবারের বরা‌তে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বপন প্রধানীর সৎ ভাই তালহা‌কে আটক ক‌রে থানায় নিয়েছে পুলিশ।

শিরোনাম