রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধিঃ
রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় একটি ড্রাগন বাগান থেকে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবছার কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে এবং তিনি পেশায় অটোরিকশা চালক।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন এক‌টি বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পুলিশ জানায়,ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

শিরোনাম