চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের

নিজস্ব প্রতিবেদকঃ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের। চট্টগ্রামের সিটিগেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপভ্যানের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। সোমবার (১৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কালা দাস (৩০), আকাশ দাস (২৮), অজিত দাস (৩০) ও অজ্ঞাত একজন (৩০)।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম নগরীর আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে কাভার্ডভ্যানে পিকআপভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।’

শিরোনাম