কেন্দ্রীয় নেতাদের সামনে জাবি ছাত্রদলের দু’গ্রুপের হাতাহাতি,ধাওয়া-পাল্টা ধাওয়া

জাবি প্রতিনিধিঃ
কেন্দ্রীয় নেতাদের সামনে জাবি ছাত্রদলের দু’গ্রুপের হাতাহাতি,ধাওয়া-পাল্টা ধাওয়া।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের বর্ধিত কমিটি ও নবগঠিত হল কমিটি নিয়ে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দীনের উপস্থিতিতে গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এ হাতাহাতিতে জড়ায় জাবি শাখা ছাত্রদল।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ, জাবি ছাত্রদলের বিরাজমান দুই গ্রুপের মধ্যে আলোচনার জন্য জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারির নাসির উদ্দিন নাসির ও সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে আসেন। এ সময় বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ভেতরে বর্তমান আহ্বায়ক কমিটির সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলোচনার সময় পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সুপার ফাইভকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ সময় দুই গ্রুপের নেতাকর্মীর মাঝে দফায় দফায় হাতাহাতির মতো ঘটনা ঘটে। একপর্যায়ে ‘সুপার ফাইভে’র অনুপস্থিতিতে দুপুর ১টার দিকে বিদ্রোহী গ্রুপের সঙ্গে আলোচনায় বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা এ কমিটিকে বিলুপ্তের দাবি জানান। তাদের অভিযোগ, যোগ্য নেতাকর্মীদের পদ না দিয়ে সুপার ফাইভ তাদের নিজস্ব ম্যান দিয়ে কমিটি দিয়েছেন এবং সাবেক ছাত্রলীগ কর্মী দিয়ে হল কমিটি ও আহ্বায়ক কমিটির দেয়ার অভিযোগ করেন তারা। এ বিষয়ে জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারির নাসির উদ্দিন নাসির বলেন, জাবি ছাত্রদলের কমিটি হয়েছে। সকলের চাওয়া- পাওয়া শতভাগ পূরণ হয়নি। ছাত্রদল একটি বৃহৎ সংগঠন। সে হিসেবে চাইলেও সবার চাওয়া-পাওয়া পূরণ করা সম্ভব নয়। তাদের কথা শুনেছি আরও শুনবো আমরা আশা করছি বিষয়টির সমাধান হয়ে যাবে।

শিরোনাম