ছাত্রদলের কাউন্সিল ঘিরে মারামারি, সাত নেতাকে শোকজ

জয়পুরহাট প্রতিনিধিঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ সাত নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এই নোটিশ দিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে যাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নোটিশ পাওয়া নেতারা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্নাহ হাসান, সদস্য ছহরাফ ইসলাম ইমন এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিব।

শিরোনাম