আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আহত শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ
সচিবালয়ের সামনে আহত শিক্ষার্থীদের বিক্ষোভ। আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই শহীদ পরিবার ও আহতরা। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন এবং আইন উপদেষ্টা কোনও পদক্ষেপ নিচ্ছেন না। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের ২নং গেটের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ১১টার একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং হত্যা মামলার আসামিদের জামিন দেওয়া বিচারকদের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এ সময় পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান নেন তারা।

শিরোনাম