গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি বুধবার

সংবাদ জমিন ডেস্কঃ
গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি বুধবার। বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির জন্য ফের বুধবার (২০ আগস্ট) দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

তৃতীয় দিনের শুনানি শেষে মঙ্গলবার (১৯ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। তার আগে দুদিন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি করে।

শিরোনাম