আর্জেন্টিনার দল ঘোষণায় নতুন চমক

স্পোর্টস ডেস্কঃ
আর্জেন্টিনার দল ঘোষণায় নতুন চমক। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলার জন্য নতুন করে সাজানো ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যার নেতৃত্বে আছেন লিওনেল মেসি।

অধিনায়ক মেসির পাশাপাশি দলে বেশ কয়েকজন তরুণ আর্জেন্টাইন প্রতিভা রয়েছেন। তারা হলেন,ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি, পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। প্রথমবারের মতো ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজকেও ডাক দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

আর্জেন্টিনা স্কোয়াডঃ

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুলি

ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের ও ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এসেকিয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো ও ভ্যালেন্তিন কার্বোনি

ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জুলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ

শিরোনাম