রেস্টুরেন্টে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
সিলেট প্রতিনিধিঃ
হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার। সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে লালাবাজারের শাহ সিকান্দার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতাকে গ্রেফতার করেছে পুলিশ। রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঘটনার পরদিন ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লিটনের ভাই রাসেল আহমদ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারে ছয় আসামির নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম আমিনুর রহমান চৌধুরী।