‘মওলানা ভাসানী সেতু’উদ্বোধন হচ্ছে

গাইবান্ধা প্রতিনিধিঃ
‘মওলানা ভাসানী সেতু’উদ্বোধন হচ্ছে। গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে এলজিইডি ও গাইবান্ধা জেলা প্রশাসন।

সেতুর উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর তিনি সেতু স্থলে মতবিনিময় সভাতেও অংশ নেবেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

শিরোনাম