সাভার পৌরসভভাায় দুর্নীতির টাকার ভাগাভাগি নিয়ে মারামিারি,তদস্ত কমিটি গঠন

সাভার প্রতিনিধিঃ
সাভার পৌরসভভাায় দুর্নীতির টাকার ভাগাভাগি নিয়ে মারামিারির ঘটনা ঘটেছে। গঠন করা হয়েছে তদস্ত কমিটি।

জানা গেছে,বুধবার দুপুরে সাভার পৌরসভার ভেতরে দুই কর কর্মকর্তার মধ‍্যে মারামারির এ ঘটনা ঘটে। বাড়ির মালিকানা পরিবর্তনের জন‍্য দেওয়া ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে নাজমুল ও নজরুলের মধ্যে এ ঘটনা ঘটে।এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার সংবাদ মাধ্যমকে বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিরোনাম