ধামরাইয়ে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন,স্বামীর আত্মহত্যা
সাভার প্রতিনিধিঃ
সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন,স্বামীর আত্মহত্যা। ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করেন এক যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকালে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নারীর নাম সেলিনা আক্তার (২৫)। তিনি কালামপুর বাসস্ট্যান্ড এলাকার আনছার আলীর মেয়ে। আর ওই যুবকের নাম বদির শেখ (২৮)। তিনি একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।
পরে বদির শেখ নিজে বিষপান করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় বদির শেখকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।