কামরাঙ্গীরচরে ডাস্টবিনে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সংবাদ জমিন রিপোর্টঃ
ডাস্টবিনে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার। রাজধানীর কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট এলাকায় ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাব্বির শেখ (২০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট এলাকায় ময়লার ডাস্টবিনের পাশ ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক এসআই মো. ওমর ফারুক খান।

মৃতের মা রাবেয়া বেগম বলেন, সাব্বির নৌকা চালাতো ও ময়লা পরিষ্কারের কাজ করতো। তিন সপ্তাহ আগে বাসা থেকে বের হয়েছে। পরে জানতে পারি ব্যাটারিঘাট এলাকায় রাব্বি নামে এক বন্ধুর সঙ্গে থাকে।

শিরোনাম