প্রাইভেটকার উল্টে প্রাণ গেলো ৩ জনের

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
প্রাইভেটকার উল্টে প্রাণ গেলো ৩ জনের। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক এ এম জাহিদ হাসান জানান, নিহতরা হলেন- আরমান, রাইসা ও তানজিল। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। রবিন নামের একজন আহত হয়েছেন, তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিরোনাম